1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল

বিরামপুরে নিহত যুবকের মরদেহ উত্তোলন

এম,ডি রেজওয়ান আলী (দিনাজপুর) বিরামপুর প্রতিনিধি-
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩০৪ Time View

বিরামপুরে নিহত যুবকের মরদেহ উত্তোলন

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর দিনাজপুর বিরামপুরে ২মাস ১০দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায়’নিহত যুবকের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছিল। নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ মোতবেক মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার মন্দিরা গ্রামের অছির উদ্দিনের ছেলে। ঘটনা ও মামলার বরাত দিয়ে ওসি সুমন কুমার মহন্ত জানান,গত ২৮শে ফেব্রুয়ারি বিকেলে বেলাল হোসেন তাঁর দুই বন্ধুসহ মোটরসাইকেলযোগে বেড়াতে বের হন। রাতে তাঁর স্ত্রীর কাছে ফোনে জানানো হয় যে,বেলাল হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত বেলালকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে রাতেই রংপুর হাসপাতালে নেওয়া হলে ১লা মার্চ সকালে তাঁর মৃত্যু ঘটে।
এবিষয়ে ওসি আরও জানান,বিষয়টি দুর্ঘটনা হিসাবে ধরে নিয়ে ওই দিনই সুরতহাল ছাড়া মন্দিরা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরবর্তীতে এটিকে হত্যাকান্ড সন্দেহ করে নিহতের স্ত্রী রীনা পারভিন গত ৩০ মার্চ আদালতে মামলা করেন। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশে দাফনের ২মাস ১০দিন পর বৃহস্পতিবার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার,নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম,বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম,তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews