1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

পীরগাছা সরকারি কলেজ এর প্রথম অধ্যক্ষ হিসাবে যোগদান

সোহেল রানা (পীরগাছা) রংপুর
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

রংপুরের পীরগাছা কলেজ সরকারি ঘোষণা হওয়ার প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন এসএম আশাদুল ইসলাম। বুধবার (২২ নভেম্বর) দুপুরে এক অনাড়ম্বর ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসএম আশাদুল ইসলাম গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতিতে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এরপর কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান সভাপতিত্বে এক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রধান এজাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাবুল আকতার ও মাসুদুর রহমান, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক সৈয়দ হাবিবুর রহমান, আতাউর রহমান, মনোয়ার হোসেন ও অফিস সহকারী সৈয়দ ফজলুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মন্ডল, বিএম জিল্লুর রহমান, ইফতেখারুর রহমান, প্রভাষক ওয়াসিম মিয়া, জীবনকৃঞ্চ বর্মন, হাসান ফারুক এবং পীরগাছা সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শুরু করেন। তিনি গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের পরপর ৫বার নির্বাচিত সম্পাদক। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রংপুর অঞ্চলের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্বে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews