1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

পার্বতীপুরে আগুনে পুড়ে ছাই ২৮ টি দোকান,  

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৪৪০ Time View

পার্বতীপুরে আগুনে পুড়ে ছাই ২৮ টি দোকান,

 

কমরেড স্বপন, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার দাগলাগজে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার ফায়ার সার্ভিস ইউনিটের পরিচালক এনামুল হক।

স্থানীয়রা জানান, দুপুর তিনটায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি কাপড়ের দোকান,একটি কিন্ডারগার্ডেন স্কুল সহ বেশ কয়েকটি মুদি দোকান ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মোট ২৮টি দোকান পুড়ে গেছে।

দিনাজপুর জেলার ফায়ার সার্ভিস ইউনিটের পরিচালক এনামুল হক বলেন, দুপুর তিনটার দিকে আগুন লাগার পর আমরা জানতে পারলে প্রথমে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনের আরও একটি ইউনিটকে খবর দেই। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews