1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

পলাশবাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৮১ Time View

 

 

মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না দেওয়ায় বড় ভাইয়ের পেটে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছোট ভাই। ১২ জুলাই বুধবার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

নিহত রাখু প্রধান (৩৫) মনোহরপুর গ্রামের মৃত মকবুলার রহমানের ছেলে। এ ঘটনায় ঘাতক আকুল প্রধান (২৮)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, নেশার টাকা জোগাতে বড় ভাই রাখু প্রধানের একটি শ্যালো মেশিন চুরি করে বিক্রি করে আকুল। এরই জেরে দুই ভাইয়ের মাঝে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আকুল তার হাতে থাকা কাঁচি দিয়ে রাখুর পেটে কয়েকবার আঘাত করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাখুকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করেন।

 

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘাতক আকুল নেশাগ্রস্ত ছিল তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews