1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের হাইড্রোলিক হর্ণ বন্ধের অভিযান

তপন দাস নীলফামারী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ Time View

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের হাইড্রোলিক হর্ণ বন্ধের অভিযান

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
২৬শে এপ্রিল নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নীলফামারী জেলার কালিতলা ও সুটিপাড়া নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এবং প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০২টি যানবাহনের বিরুদ্ধে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৬টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য ট্রাক, কাভার্ড ট্রাক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews