1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

নীলফামারীতে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২০ Time View

জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

নীলফামারীর বড় বাজার মোড় থেকে নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়ে মুহূর্তেই পুরো এলাকা মিছিলের নগরীতে রূপ নেয়। জেলা শহর প্রদক্ষিণ শেষে নীলফামারী চৌরঙ্গী মোড়ে জমায়েত হয়। হাজারো মানুষ ঐক্যবদ্ধ কণ্ঠে একই দাবি তুলে ধরেন ” অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, দিতে হবে'” এ সময় মিছিলে স্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা।

জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ আগামী ২০ তারিখের মধ্যেই অন্তবর্তীকালীন সরকারের কাছে দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন।

তিনি বলেন, “মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এক যুগ ধরে আমাদের নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আমরা আর নীরব থাকবো না। যদি আমাদের এই ন্যায্য দাবি মানা না হয়, তাহলে এরপর থেকে একমাত্র এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির দাবিতেই এক দফার আন্দোলনে মাঠে নামবে জামায়াতে ইসলামী।”

সমাবেশে জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুন্তাকীম।

মিছিলে জেলার প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ আন্দোলন চলবে, তবে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews