1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁ‌টির সাথে ট্রাকের ধাক্কায় নিহত ১

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৩১ Time View

নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁ‌টির সাথে ট্রাকের
ধাক্কায় নিহত ১

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সা‌থে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আবু তাহের (৬০) নামে এক ট্রাকের যাত্রীর মৃত্যু হয়। নিহত আবু তাহের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত তোফিল উদ্দিন এর ছেলে। এ ঘটনায় এক নারীসহ সাতজন আহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের ভাগলপুর মোড় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন, নবাবগঞ্জ থানার (ওসি তদন্ত) মমিনুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আবু তাহেরের ভগ্নিপতি মো. রেজওয়ান ইসলাম বদলিজনিত কারণে বাড়ির আসবাবপত্র নিয়ে (ঢাকা মেট্র -ন-১৩-৯৭৬৬) একটি ট্রাকে করে রংপুর থেকে নিজ বাড়ি বিরামপুর বিশকিনেতে নিয়ে যাচ্ছিলেন। রেজওয়ান ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তাই তাকে সহযোগিতা করতে আবু তাহের একই ট্রাকে তাদের সাথে রংপুর থেকে বিরামপুর বিশকিনির উদ্দেশে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে, নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু তাহের এর মৃত্যু হয়।
এঘটনায় ট্রাকের ড্রাইভার, হেলপার সহ ট্রাকে থাকা বিরামপুর উপজেলার বিশকিনি গ্রামের রেজওয়ান (৪২) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৮) সহ ৭ জন আহত হয়। নিহত আবু তাহের ফরিদা ইয়াসমিনের বড় ভাই।
বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এসময় ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরাসহ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ ট্রাকের মালামাল নিয়ন্ত্রনে নেয়।কারও কোনো অভিযোগ না থাকায়, মরেদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews