1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

নরসিংদী-৩ শিবপুর আসন মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান।

কামাল প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

 

 

কামাল প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী

 

নরসিংদী-৩ শিবপুর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক আলম খান। অদ্য শনিবার ২৫ নভেম্বর বিকেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক আলম খান।
সাংবাদিক আলম খান জেলা যুব ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহবায়ক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী আলম খান বলেন, শিবপুর উপজেলায় উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। সে জন্য নিরীহ অসহায় ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষে ও পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করিব ইনশাল্লাহ।নির্বাচিত হতে পারলে শিবপুর তথা নরসিংদীবাসীর প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করিব।তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।নরসিংদী-৩ আসনটি শিবপুর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮৭ ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৪৩২জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews