1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

নদী বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েজ( green voice) সুন্দরগঞ্জ উপজেলা শাখার মানববন্ধন

মো: দেলোয়ার হোসাইন
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

 

নদী বাঁচাও,দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৩ উপলক্ষে গ্রীন ভয়েস(Green Voice) সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে
সুন্দরগঞ্জ উপজেলার হলহলি,মরুয়াদহ ও তিস্তা নদী সহ দেশের সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ ব্রিজে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস(Green Voice) সুন্দরগঞ্জ উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন
তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু, গ্রীন ভয়েস সুন্দরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ মোঃ আতাউর রহমান মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাকিল, শরীফুজ্জামান সাগর, জাকির হোসেন, আমিনুল ইসলাম, বাবু মিয়া, কামরুল মিয়া সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই মানববন্ধনে সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাইদুল এর শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, নদী দূষন, নদীর অবৈধ দখলসহ যে সব সমস্যা সৃষ্টি হয়েছে তা মানুষের কারনেই হয়েছে। কিন্ত আমরা ভুলে গেছি মানুষ যে পরিবেশে বেঁচে আছে সেই পরিবেশ বাঁচাতে নদী রক্ষা করতে হবে। কারন পরিবেশের ক্ষতি হলে মানুষ বাঁচতে পারবে না।

তাই আসুন আমরা সবাই মিলে নদীকে রক্ষা করি। নদী খনন করা অত্যন্ত জরুরি, নদী খনন না করার কারণে অনেক মানুষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা চাই নদী গুলো খনন করা হোক এবং এর মাধ্যমে নদীর সঠিক ও স্বাভাবিক গতি ফিরে আসুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews