1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

নড়াইলে গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা

রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৯৭ Time View

নড়াইলে গ্রামপুলিশকে কুপিয়ে হত্যামোঃ

 

রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি এলাকায় গ্রামপুলিশ বকুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত বকুল কুমড়ি গ্রামের বদির শেখের ছেলে। বকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের ছেলে রাকিব শেখ বলেন, খুনিরা আগে থেকে ওত পেতে ছিল। এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত বাবা তাদের নাম বলে গেছেন। কুমড়ি গ্রামের পাগল ও আয়নালের সঙ্গে আমাদের শত্রুতা ছিল। ওরা দু’জন ডাকাতি করতো। পুলিশ ওদের গ্রেফতার করলে ওরা প্রামপুলিশ হিসেবে বাবার দোষ দিতো। এ কারণে পাগলের ছেলে আজমল, আয়নাল, হোসেন শেখ, রুবেল, মাহমুদ, ইয়ামিনসহ তাদের লোকজন আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুব্রত জানান, হাসপাতালে আনার আগেই বকুল শেখের মৃত্যু হয়েছে।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, রোববার সকালে পরিষদের মিটিং ছিল। বকুল শেখ দায়িত্ব পালন করে বাড়িতে যাওয়ার পর সন্ধ্যায় তাকে হত্যা করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গ্রামপুলিশ বকুল শেখ হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে। কে বা কারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews