1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

ধ্বংসাত্মক রাজনীতি শিক্ষার অন্তরায়- সাংসদ শামীম

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ Time View

 

 

সুন্দরগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ২৯ গাইবান্ধা -১(সুন্দরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাসুদুর রহমান সহকারি কমিশনার (ভূমি) সুন্দরগঞ্জ, গাইবান্ধা, সুন্দরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনসার আলী সরদার, মোঃ আখতারুজ্জামান সরকার সুজা, প্রধান শিক্ষক ফজলুল হক উচ্চ বিদ্যালয়, মোঃ আহসান হাবিব খোকন প্রধান শিক্ষক বেলকা এমসি উচ্চ বিদ্যালয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিমারি উচ্চ বিদ্যালয়ের (অবসর) প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিঞা ও কাঠগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের (অবসর)প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী প্রামানিক সহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সাংসদ শামীম বলেন, জ্ঞানহীন শিক্ষা জাতিকে কিছুই দিতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে শিক্ষকদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে।সারাদেশ তথা সুন্দরগঞ্জে যারা শান্তির নামে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews