1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

দাম কমলো এলপিজি’র

বার্তা বিভাগ
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩২২ Time View

দাম কমলো এলপিজি’র

বার্তা বিভাগ:
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম কমলো ২৪৪ টাকা। ফলে ১৪২২ টাকার সিলিন্ডার এখন মিলবে ১ হাজার ১৭৮ টাকায়।

রোববার (২ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলন করে নতুন এ মূল্য নির্ধারণের ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১ হাজার ১৭৮ টাকা। এছাড়া সাড়ে ৫, সাড়ে ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২২,২৫, ৩০,৩৩, ৩৫ এবং ৪৫ কেজি সিলিন্ডারে দাম কমানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাড়ে ১২ কেজির দাম ১২২৮ টাকা, ১৫ কেজির দাম ১৪৭২ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৫৭১ টাকা, ১৮ কেজির দাম ১৭৬৭ টাকা, ২০ কেজির দাম ১৯৬৩ টাকা, ২২ কেজির দাম ২১৬০ টাকা, ২৫ কেজির দাম ২৪৫৪ টাকা, ৩০ কেজির দাম ২৯৪৫ টাকা, ৩৩ কেজির দাম ৩২৪০ টাকা, ৩৫ কেজির দাম ৩৪৩৬ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারে দাম নির্ধারণ করা হলো ৪ হাজার ৪১৮ টাকা।

সমন্বয়কৃত এ মূল্য ২ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

একইসঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মুসকসহ প্রতি লিটার ৫৪ দশমিক ৯০ টাকা সমন্বয় করা হয়েছে। তবে সরকারি এলপিজির সঙ্গে ইআরএল/ আরপিজিসিএল এর সংশ্লিষ্টতা না থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সংগে সৌদি সিপির সংশ্লিস্টতা না থাকায় সরকারি পর্যায়ে এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে।

নতুন দাম ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, ‘আন্তর্জাকিত বাজারে দাম কমায় দেশের বাজারে দাম কমানো হয়েছে। এই সমন্বয়ের ফলে রমজানে মানুষের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।’

এর আগে, মার্চে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews