1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল

চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে : রংপুরে বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুরঃ
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩০৪ Time View

 

রিয়াজুল হক সাগর, রংপুরঃ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভাল রয়েছে। নিত্য পণ্যের দাম ক্রমান্বয়ে কমছে। এছাড়া টিসিবি’র মাধ্যমে অস্বচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্য পণ্য দেয়া হচ্ছে। সরকারীভাবে নিত্য পণ্যের যে দাম বেঁধে দেয়া হয়েছে সেই দামেই বিক্রি হচ্ছে।
রংপুরে দুই দিনের সফরে এসে শুক্রবার (৩১ মার্চ ) দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটানের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে চুক্তি এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানী ও আমাদের পণ্য তাদের দেশে রপ্তানীর আলোচনাও এগিয়েছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইড্রোপাওয়ারের চুক্তি নিয়ে কথা বলেছেন। আগামী মে মাসে সেই চুক্তি হওয়ার কথা রয়েছে। তারা বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে অনেক আগ্রহী। ভুটানের রাজা বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রোজার প্রথম দিকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরী হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দাম কমে গেছে। দেশের কৃষকদের পেঁয়াজে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানী কমিয়ে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews