1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  রংপুর জেলা যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩০৫ Time View

 

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রংপুরে জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সোমবার বিকেলে জেলা মডেল মসজিদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি’র উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ লুতফে আলী রনি, সদর উপজেলা যুবলীগের আহহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা আইনুল হক মেরাজ, আবু হোসেন, আতিকুল ইসলাম আতিক, মোক্তার এলাহি মুরাদ, আব্দুস সোবহান, আরিফুল ইসলামসহ অন্যরা। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। ওইদিন গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। পরবর্তী সময়ে গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলে যে ওই সরকারের প্রত্যক্ষ মদতেই হামলাটি পরিচালিত হয়েছিল। আমরা গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews