1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই : রংপুরে জি.এম কাদের

রিয়াজুল হক সাগর,রংপুর ।
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৫২ Time View

আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই : রংপুরে জি.এম কাদে
রিয়াজুল হক সাগর,রংপুর
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের এমপি বলেছেন, দেশের প্রতিটি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করার চেষ্টা করেছিল। এ সরকারও করতে চাচ্ছে। ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই। আওয়ামীলীগ সবচেয়ে আমাদের বেশী ক্ষতি করেছে।
রোববার (২৮ মে) বিকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ও তত্ত্বাবধায়ক সরকার এই দুই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে যে পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
তিনি বলেন, সরকার বাহিরে গণতন্ত্র ও ভিতরে বাকশাল পদ্ধতিতে দেশ পরিচালনা করছে। এরশাদ সাহেবকে বলে স্বৈরাচার। এরশাদ সাহেব ছিলেন জনগণের পক্ষে কথা বলার, জনগণ যা চেয়েছে, তাই করেছে। এরকম লোক বাংলাদেশের রাজনীতিতে কমই আছে। এরশাদ সাহেব কখনই জনগণের কথার বাহিরে যাননি। ওনাকে বলা হয় ওনি নাকি অনির্বাচিত। এরশাদ সাহেব কোনো দিন, কোনো নির্বাচনে পরাজিত হননি। সরকারে থাকুক, সরকারের বাহিরে থাকুক ও জেলে থাকুক, রংপুর থেকে করুক আর ঢাকা থেকে করুক, ওনি কোনো দিন নির্বাচনে পরাজিত হননি। তাকে কি বলা হয়, অনির্বাচিত। যারা বলছেন তারা কয়বার নির্বাচিত হয়েছেন, আর এরশাদ সাহেব কয়বার ফেল করেছেন। তার হিসেব করে তার পর বলেন অনির্বাচিত।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা আহবায়ক ও মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, সাবেক এমপি মোস্তাফিজার রহমান মোস্তা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য মোঃ আদিলুর রহমান আদেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান জুলফিকার আলী।
এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহিন, ঠাকুরগাও জেলা জাতীয় পার্টির রেজাউল রাজি স্বপন চৌধুরী, নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি এন.কে আলম চৌধুরী, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি সদর উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না, জাতীয় পার্টি রংপুর জেলার যূগ্ম আহবায়ক রুহুল আমীন লিটন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য সোলায়মান সামি, আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভঅপতি শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার আহবায়ক নাজমুল হুদা লাবলু, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুসহ জাতীয় পার্টি বিভিন্ন জেলা ও মহানগর এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews